স্বাগতম
আমি মূলত কোডিং করতে ভালোবাসি এবং ক্যামেরার লেন্সে চারপাশের সুন্দর মুহূর্তগুলো গল্প আকারে তুলে ধরতে পছন্দ করি।
হ্যালো! আমি তাসফিকুল আলম পাবেল। ওয়েব ডেভেলপমেন্ট, ফটোগ্রাফি আর ফিল্মমেকিং—এই তিনটি জিনিস নিয়েই মূলত আমার জগত।
আমি ওয়েবসাইট বানাতে পছন্দ করি। বিশেষ করে এমন কিছু টুলস বা ওয়েব অ্যাপ তৈরি করতে ভালো লাগে যা মানুষের দৈনন্দিন কাজকে সহজ করে দেয়।
কোডিংয়ের বাইরে যখন সময় পাই, তখন আমি ক্যামেরা হাতে বেরিয়ে পড়ি। ভিডিও এডিট করা, নতুন কিছু ডিজাইন করা আর নতুন কিছু শেখাই আমার প্রতিদিনের কাজ।
দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ সহজ করার জন্য তৈরি করা একটি ওয়েব টুল প্ল্যাটফর্ম। এখানে রুটিন জেনারেটর, ইউনিট কনভার্টার সহ বিভিন্ন টুল রয়েছে।
আমার এলাকার হাতিয়া কলেজের জন্য তৈরি করা একটি পূর্ণাঙ্গ ও রেসপন্সিভ ডিজিটাল ওয়েবসাইট প্ল্যাটফর্ম।
মজার ছলে বন্ধুদের কাছ থেকে ঈদের সেলামি সংগ্রহ করার জন্য তৈরি করা একটি ওয়েব অ্যাপ। এতে ইউনিক ট্র্যাকেবল লিংক ও অ্যাডমিন প্যানেল যুক্ত আছে।
যেকোনো প্রজেক্ট, ওয়েবসাইট তৈরি বা কোডিং নিয়ে কথা বলতে চাইলে নির্দ্বিধায় মেসেজ দিন।